Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

চারধাম যাত্রায় ৬ লক্ষ পুণ্যার্থী

চারধাম যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উত্তরাখণ্ড সরকার। সে কারণে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে সরকার।

চারধাম যাত্রায়  ৬ লক্ষ পুণ্যার্থী
  • ১৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

দেরাদুন: চারধাম যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উত্তরাখণ্ড সরকার। সে কারণে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে সরকার। গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। ১২ মে পর্যন্ত ছ’লক্ষের বেশি পুণ্যার্থী অংশ নিয়েছেন এই পবিত্র যাত্রায়। তার মধ্যে কেদারনাথে গিয়েছেন দু’লক্ষ ৪৮ হাজার ৫৪৮ জন। বদ্রীনাথে গিয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ২০৫ জন। গঙ্গোত্রী ও যমুনোত্রীতেও এক লক্ষের উপরে ভক্ত সমাগম হয়েছে। মাঝে কপ্টার পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে তা ফের চালু হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ