Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মায়ের কাছে ফিরে গেল ৬টি খুদে বালিহাঁস

মায়ের কাছে ফিরে গেল ৬টি খুদে বালিহাঁস
  • ২৯ জুলাই, ২০২৫ ১২:০৭
Prefer us on Google

সোমবার রাতে বৃষ্টির সঙ্গে হাওয়ার জেরে গাছের উপর থেকে পড়ে গিয়েছিল বালিহাঁসের ৬টি বাচ্চা। কিন্তু মা বালিহাঁসটি কোনওক্রমে থেকে গিয়েছিল গাছের উপরেই। অন্যদিকে, নীচে পড়লেও বাচ্চাগুলি বেঁচেই ছিল। পরে মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া ট্যাক্সি স্ট্যান্ডের চালকরা গাছের নীচে বালিহাঁসের বাচাগুলিকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করেন। কিছুক্ষণ পর মা বালি হাঁসটি নীচে নেমে আসে। শেষমেশ মায়ের সঙ্গে বালি হাঁসের বাচ্চাগুলিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ