Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

একদিনে সাড়ে ৫৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত

ভোটের মুখে মঙ্গলবার দিনভর কলকাতা শহরের বড়তলা, নিউ মার্কেট, বড়বাজার এবং পোস্তা থানা এলাকায় দফায় দফায় তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৫৭ লক্ষ কালো টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ

একদিনে সাড়ে ৫৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে মঙ্গলবার দিনভর কলকাতা শহরের বড়তলা, নিউ মার্কেট, বড়বাজার এবং পোস্তা থানা এলাকায় দফায় দফায় তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৫৭ লক্ষ কালো টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার সকাল দশটা নাগাদ, বড়তলা থানা এলাকায় পুলিশ নাকা তল্লাশি চালানোর সময় গাড়ি থামিয়ে জনৈক ফজলুর রহমানের ব্যাগ থেকে ১৬ লক্ষ  ৯৪ হাজার হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত করেছে। আবার, এদিন সকালে নিউ মার্কেট থানা এলাকায় নাকা চেকিং চলাকালে ২৪ নম্বর ছাতাগলির কাছে একটি গাড়ি আটকে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ নগদ ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে।  পাশাপাশি, এদিন বিকেলে বড়বাজার থানার এম জি রোড এবং চিৎপুর ক্রসিংয়ে হিসাব বহির্ভূত ১৬ লক্ষ ৪০ হাজার টাকা সহ সিঙ্গুরের বাসিন্দা দীনেশ ঘোষকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ। পোস্তা থানার মহর্ষি দেবেন্দ্র নাথ রোডে নগদ ৪ লক্ষ টাকা সব রোহন আগরওয়ালকে আটক করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ