Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

ইথানল মিশ্রিত পেট্রলে অসন্তুষ্ট ৫৩ শতাংশ এনডিএ ভোটদাতা, নতুন সমীক্ষার রিপোর্টে চাঞ্চল্য

ইথানল মিশ্রিত পেট্রলে অসন্তুষ্ট ৫৩ শতাংশ এনডিএ ভোটদাতা, নতুন সমীক্ষার রিপোর্টে চাঞ্চল্য
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রল বা ই ২০ নিয়ে ক্ষুব্ধ এনডিএ ভোটাররাই। প্রায় ৫৩ শতাংশ ভোটার এই জ্বালানি ব্যবহার করতে আগ্রহী নন। অধিকাংশের আশঙ্কা, ই ২০ ব্যবহার করলে মাইলেজ কমার পাশাপাশি গাড়ির ক্ষতি হবে। গত ৮-৯ জুলাই দেশজুড়ে সমীক্ষা চালিয়েছিল সি-ভোটার। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ই ২০ নিয়ে ইতিমধ্যে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ওয়াকিবহাল মহলের মতে, এই আবহে সমীক্ষার প্রতিক্রিয়া প্রকাশ্যে আসায় মোদি ব্রিগেডের অস্বস্তি আরও বাড়বে।

Advertisement

সমীক্ষায় দেখা গিয়েছে, ৫২.৫ শতাংশ এনডিএ ভোটারই গাড়িতে ই ২০ ব্যবহার করতে চান না। মাত্র ১৮.১ শতাংশ এই জ্বালানি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। বাকি ২৯.৫ শতাংশ কোনো সিদ্ধান্ত জানাতে চাননি। অন্যদিকে, বিরোধী শিবিরের ৫৭.৯ শতাংশ ভোটার ইথানল মিশ্রিত এই পেট্রল ব্যবহারের বিপক্ষে। আরও জানা গিয়েছে, ৫২ শতাংশ অংশগ্রহণকারী পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর নীতিকে সমর্থন করেন না। এনডিএ ভোটারদের মধ্যে ৪৮.২ শতাংশ এই নীতির বিরোধিতা করেছেন। ই ২০ পেট্রল যে গাড়ির মাইলেজ অন্তত ৫ শতাংশ কমিয়ে দেয়, সম্প্রতি তা স্বীকার করেছে পেট্রলিয়াম মন্ত্রক। সমীক্ষায় ৫১.২ শতাংশ এনডিএ ভোটার দাবি করেছেন, এই জ্বালানি গাড়ির মাইলেজ কমিয়ে দেয়। অন্যদিকে, গেরুয়া শিবিরের ৪৯.৯ শতাংশ ভোটার জানান, ই ২০ অধিকাংশ গাড়িরই ক্ষতি করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ