Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

আমেদাবাদে দূষিত জল খেয়ে অসুস্থ ৫০ জন

দূষিত জল পান করে গুজরাতের আমেদাবাদে অসুস্থ অন্তত ৫০ জন। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

আমেদাবাদে দূষিত জল খেয়ে অসুস্থ ৫০ জন
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: দূষিত জল পান করে গুজরাতের আমেদাবাদে অসুস্থ অন্তত ৫০ জন। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। শহরের ঘটলোদিয়া এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, দূষিত জল খাওয়ার পর বাসিন্দাদের ডায়রিয়া ও বমির উপসর্গ দেখা দেয়। এরপর তাঁদের দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। জলের পাইপ ফেটে যাওয়ার ফলে এই বিপত্তি বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার কথা জানতে পেরে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও আমেদাবাদের মেয়র হিতেশ বারোটের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় পাইপ সরানোর কাজ শুরু করেছে পুরসভা। পাশাপাশি পুরসভার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন। পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে এলাকায়। ক্লোরিন ট্যাবলেট ও এলাকায় মেডিকেল ক্যাম্প তৈরি করেছে স্বাস্থ্যদপ্তর। এদিকে বিভিন্ন ওয়ার্ড থেকে জলের নুমনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে কর্তৃপক্ষ। গত চারদিনে দূষিত জল পান করে অন্তত ৪০০ জনের ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ