Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যবসায়ীর টাকা লোপাটের অভিযোগ, গ্রেপ্তার ৫ মহিলা

কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা সোমবার বিকালে ঠাকুরনগরের মতুয়া মেলা থেকে পাঁচ মহিলা পকেটমারকে গ্রেপ্তার করেছেন

ব্যবসায়ীর টাকা লোপাটের অভিযোগ, গ্রেপ্তার ৫ মহিলা
  • ১৮ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা সোমবার বিকালে ঠাকুরনগরের মতুয়া মেলা থেকে পাঁচ মহিলা পকেটমারকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হল রূপা নাইডু, নির্মলা স্বামী, নাগরানি মুদালিয়র, তুলসি স্বামী এবং বাসন্তী স্বামী। ধৃতরা সবাই ব্যান্ডেলের বাসিন্দা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

Advertisement

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সূত্র জানাচ্ছে, বড়বাজার থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে বড়বাজার থানার ওল্ড চীনাবাজার স্ট্রিটে শঙ্কর শিকদার নামের এক ব্যবসায়ীর ব্যাকপ্যাকের চেন খুলে ২ লক্ষ ২২ হাজার টাকা তুলে নেয় দুষ্কৃতীরা। হুগলির মগরার বাসিন্দা ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে বড়বাজার থানার পাশাপাশি তদন্তে নামেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। 
তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে চলা মতুয়া মেলায় অভিযান চালিয়ে এই পাঁচ মহিলাকে গ্রেপ্তার করে লালবাজার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ