Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি! সোনা-রুপো, নগদ নিয়ে চম্পট ৬ দুষ্কৃতী

শনিবার রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার রানীহাটি জয়নগর বাজারে। এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল ৫ রাউন্ড গুলি।

স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি! সোনা-রুপো, নগদ নিয়ে চম্পট ৬ দুষ্কৃতী
  • ১৪ জুন, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শনিবার রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার রানীহাটি জয়নগর বাজারে। এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল ৫ রাউন্ড গুলি। রাতে দোকান বন্ধ করে বাড়ির ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ওই ব্যাবসায়ী চন্দন কাঁড়ার। সেই সময়েই ৩ টি বাইকে করে আসা ৬ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। হামলা চালানো হয় তাঁর উপরে। প্রথমে ব্যবসায়ীর পীঠে থাকা সোনা রুপোর ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মুখে রুমাল বাঁধা ওই দুষ্কৃতিরা। তাদেরকে বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। শেষে গয়নার ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুষ্ক়তীরা। 

Advertisement

দুষ্কৃতীদের গুলিতে কোনো ক্ষতি হয়নি চন্দনের। তবে কিছু গুলি গিয়ে লাগে তার বাইকে। ফলে বাইকটি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চন্দন জানায় তাঁর ব্যাগে ৭-৮ কেজি রুপোর গয়না সহ ২০০ গ্রাম সোনা ও প্রায় ৬০ হাজার টাকাও ছিল। মুখে রুমাল বেঁধে থাকায় কারো মুখ দেখা যায়নি। ফলে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। এক প্রত্যক্ষদর্শী জানায়, গুলির আওয়াজ শুনে সবাই ছুটে আসেন। দুষ্কৃতীদের তাড়া করা হলে শূন্যে আরো ৩ রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পাওয়া মাত্র ছুটে আসে পুলিশ, কিন্তু ততক্ষনে দুষ্কৃতীরা ঘটনা স্থল থেকে চম্পট দেয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। ওই ব্যবসায়ী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ধরনের ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। দিনে দুপুরে এই ধরনের ডাকাতির ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ