জয়পুর, ৩০ এপ্রিল: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে ঝলসে মৃত্যু হল পাঁচ পুণ্যার্থীর। রাজস্থানের আলোয়ার জেলায় দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীরা বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, আলোয়ার জেলার মৌজপুরে চলন্ত গাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত সেখানে পৌঁছেছিল। মিনিট পনেরোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে, তাতেও শেষ রক্ষা হল না। গাড়িতে আটকে থাকা পাঁচ আরোহীকে বাঁচানো যায়নি। গাড়িতেই জীবন্ত দগ্ধ হয়ে তাঁরা মারা যায়। মৃতদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা, এক শিশু ও এক জন পুরুষ। আরও একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থয় তার চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। গাড়ির প্রত্যেকেই মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা।



