Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ লক্ষ তোলা! সাসপেন্ড বিজেপির মণ্ডল সভাপতি

বেহালার বিজেপি নেতা তুহিন পালকে ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ। বিস্তারিত পড়ুন।

৫ লক্ষ তোলা! সাসপেন্ড বিজেপির মণ্ডল সভাপতি
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজিতে অভিযুক্ত বিজেপির বেহালা ২ নম্বর মণ্ডলের সভাপতি তুহিন পাল। এক প্রোমোটারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টাকা না দিলে ওই বিজেপি নেতা কাজ বন্ধের হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। ওই প্রোমোটারের স্ত্রী তুহিনের বিরুদ্ধে তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের করেছেন বেহালা থানায়। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসার পর তুহিন পালকে সাসপেন্ড করেছে বিজেপি।

Advertisement

বেহালার বনমালি নস্কর রোডে প্রোমোটার কাশীনাথ মণ্ডলের একটি সাইটে নির্মাণকাজ চলছে। বুধবার তাঁকে ডেকে পাঠান বিজেপির ২ নম্বর মণ্ডলের সভাপতি তুহিন পাল। অভিযোগ, ওই প্রোমোটারকে আটকে রেখে পাঁচ লক্ষ টাকা দাবি করেন তিনি। দাবিমতো টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেবেন বলে হুমকি দেন ওই বিজেপি নেতা। এরপরই কাশীনাথের স্ত্রী রাতেই বেহালা থানায় লিখিত অভিযোগ করেন। স্থানীয়দের দাবি, পালাবদলের পরেও ১১৬, ১১৭, ১১৮ ও ১২০ নম্বর ওয়ার্ডে তোলাবাজি করছেন তুহিন ও তাঁর শাগরেদরা। বিভিন্ন প্রোমোটার, ব্যবসায়ী, ফুটপাতে বসা দোকানিদের কাছ থেকে তাঁরা জোর করে টাকা তুলছেন। টাকা না দিলে ভয় দেখাচ্ছেন। সাধারণ মানুষ ঘরবাড়ি তৈরি করলে টাকা দিতে হচ্ছে ওই বিজেপি নেতাকে। যে কারণে এলাকার মানুষ তিতিবিরক্ত। কাশীনাথবাবু তোলাবাজির কথা বিজেপির স্থানীয় স্তরে জানালেও কোনো লাভ হয়নি। এরপরই তিনি রাজ্যস্তরে অভিযোগ করেন। সেখান থেকেই ওই মণ্ডল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তুহিনও ওই প্রোমোটারের বিরুদ্ধে থানায় পালটা অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ