Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

মেঘালয়ে কুয়োয় শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৫

মেঘালয়ে দূর্ঘটনায় মৃত্যু পাঁচজনের। পূর্ব খাসি হিলস জেলার লাপালাং এলাকায় একটি বেসরকারি নির্মাণস্থলের কুয়োতে শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়।

মেঘালয়ে কুয়োয় শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৫
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শিলং: মেঘালয়ে দূর্ঘটনায় মৃত্যু পাঁচজনের। পূর্ব খাসি হিলস জেলার লাপালাং এলাকায় একটি বেসরকারি নির্মাণস্থলের কুয়োতে শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাই। পুলিশ সুপার বিবেক সিয়াম জানান, শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। কুয়ো থেকে জল বের করার জন্য চার শ্রমিক জেনারেটরচালিত পাম্প ব্যবহার করছিলেন। জেনারেটরের ধোঁয়ায় কুয়োর ভিতরে থাকা শ্রমিকদের শ্বাসকষ্ট শুরু হয়।  একজন কোনোমতে বেরিয়ে এসে স্থানীয়দের খবর দেন। প্রতিবেশী দুই ভাই আটকদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ধোঁয়ায় তাঁরাও অচেতন হয়ে পড়েন। পরে উদ্ধারকারী দল পাঁচজনকে উদ্ধার করে। নেইগ্রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ