Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে মৃত পাঁচ, জখম ২

বৃহস্পতিবার সকালে গঙ্গোত্রী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে একটি বেসরকারি চপার। এদিন সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। উত্তরকাশী জেলায় যাত্রী সহ ভেঙে পড়ে হেলিকপ্টারটি।

উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে মৃত পাঁচ, জখম ২
  • ৮ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

দেরাদুন: বৃহস্পতিবার সকালে গঙ্গোত্রী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে একটি বেসরকারি চপার। এদিন সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। উত্তরকাশী জেলায় যাত্রী সহ ভেঙে পড়ে হেলিকপ্টারটি। তাতে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও দুই।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। চলে আসে পুলিসও। শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট চপারটিতে মোট ৭ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে মাত্র দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে।
উদ্ধারকাজে সেনাবাহিনীকে তলব করা হয়েছে। পাঠানো হয়েছে পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অ্যাম্বুল্যান্সের সদস্যদের। পাশাপাশি আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্থানীয় ব্লকের বিডিও। কপ্টার ভেঙে পড়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
চপার ভেঙে পড়ার খবর নিশ্চিত করছেন গাড়োয়ালের ডিভিশনাল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে। একটি সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, আজ সকালে উত্তরকাশী জেলার গঙ্গানানীর কাছে এই ঘটনা ঘটেছে। ‘প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে আছেন’ বলে যোগ করেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ