হাওড়ার ধুলাগড় টোল প্লাজার কাছে ভিন রাজ্য থেকে থেকে আসা দু'টি ট্রাক আটক করল বেঙ্গল এস টি এফ। গতকাল, বৃহস্পতিবার আটক করা ওই ট্রাকগুলি থেকে উদ্ধার হয়েছে ১০০ কেজি গাঁজা। গ্রেপ্তার আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের পাঁচজন। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা রুজু হাওড়ার সাঁকরাইল থানায়। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।।



