Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে হেনস্তা করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিস।

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫
  • ৪ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে হেনস্তা করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিস। ধৃতদের শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার মন্তেশ্বর এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁকে কালো পতাকা দেখানো হয়। এমনকী তাঁর গাড়ি ভাঙচুর এবং হেনস্থারও শিকার হন মন্ত্রী। সিদ্দিকুল্লা দাবি করেন, তাঁকে প্রাণে মারার জন্য এই চক্রান্ত করা হয়েছিল। সেই ঘটনাতেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ