• অনুষ্ঠিত হল কলকাতা মেনোপজ সোসাইটির দু’দিনব্যাপী চতুর্থ বার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেনোপজ সোসাইটির জাতীয় সভাপতি ডাঃ সুধা শর্মা-সহ দেশের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। এবারের সম্মেলনের বিষয় ছিল ‘ওয়েট, ওয়েলনেস অ্যান্ড উইমেন— দ্য কমপ্লেক্স ওয়েব’। সম্মেলনের প্রথম দিনে হিস্টেরোস্কোপি নিয়ে বিশেষ প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজনও করা হয়। কর্মসূচির প্রধান পরামর্শদাতা ছিলেন মিলিন্দ তেলাং। কলকাতা মেনোপজ সোসাইটির প্রেসিডেন্ট ডাঃ অর্ণব বসাক জানান, ‘মেনোপজের পরিচর্যা ও মধ্যবয়সে নারীর স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
Advertisement



