Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ-পূর্ব রেলের প্রকল্পের জন্য বরাদ্দ ৪৪০ কোটি টাকা

দক্ষিণ-পূর্ব রেলের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৪৪০ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। বৃহস্পতিবার এসংক্রান্ত ঘোষণা করেছে রেলমন্ত্রক।

দক্ষিণ-পূর্ব রেলের প্রকল্পের জন্য বরাদ্দ ৪৪০ কোটি টাকা
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব রেলের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৪৪০ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। বৃহস্পতিবার এসংক্রান্ত ঘোষণা করেছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব রেলের আওতায় নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুর পর্যন্ত থার্ড লাইন প্রকল্প রূপায়ণের লক্ষ্যেই ওই টাকা বরাদ্দ হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ ওই থার্ড লাইন তৈরির কাজ সম্পূর্ণ হলে যাত্রী এবং পণ্য পরিবহণের কাজে আরও বেশি গতি আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট রুটকে ইতিমধ্যেই ‘হাই ইউটিলাইজেশন নেটওয়ার্ক’-এর তকমা দেওয়া হয়েছে। ফলে আরও দ্রুততার সঙ্গে এসংক্রান্ত কাজ সম্পন্ন করতে চাইছে রেল বোর্ড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ