Bartaman Logo
১৮ জুন, ২০২৬

ছত্তিশগড়ে ১৮ মাসে খতম ৪৩৫ মাওবাদী

মাওবাদী দমন অভিযানে ছত্তিশগড়ে উল্লেখযোগ্য সাফল্য নিরাপত্তা বাহিনীর। গত ১৮ মাসে গুলির লড়াইয়ে মোট ৪৩৫ জন মাওবাদী নিহত হয়েছে। এরমধ্যে ৪৮ জন মহিলা।

ছত্তিশগড়ে ১৮ মাসে খতম ৪৩৫ মাওবাদী
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর: মাওবাদী দমন অভিযানে ছত্তিশগড়ে উল্লেখযোগ্য সাফল্য নিরাপত্তা বাহিনীর। গত ১৮ মাসে গুলির লড়াইয়ে মোট ৪৩৫ জন মাওবাদী নিহত হয়েছে। এরমধ্যে ৪৮ জন মহিলা। অর্থাৎ ওই সময়পর্বে নিহত মাওবাদীদের ১০ শতাংশই মহিলা। ২০০১ সালের পর থেকে এই সংখ্যা সবচেয়ে বেশি। 

Advertisement

শুধুমাত্র চলতি বছরেই বাহিনী ১৯৮ জন মাওবাদীকে খতম করেছে। এই ঘটনা নিঃসন্দেহে মাওবাদীদের পক্ষে বড়সড় ধাক্কা। এব্যাপারে বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, নিষিদ্ধ মাওবাদীরা বছরের পর বছর নানা কৌশলে মহিলাদের উপর জোর খাটিয়ে সংগঠনের বিভিন্ন পদে নিয়োগ করে আসছে।  নিয়োগের পর মহিলাদের সংগঠনে পদোন্নতি বা তাঁদের তেমন গুরুত্বও দেওয়া হতো না। বরং বাহিনীর অভিযানের সময় মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে পুরুষ মাওবাদী নেতারা সুরক্ষিত থাকতেন। 
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে ১ হাজার ৪৫৭ সক্রিয় মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেছে। ১ হাজার ৪৬৯ জন গ্রেপ্তার হয়েছে। কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টার ফলে মাওবাদী সংগঠন যে ক্রমশ দূর্বল হয়ে পড়ছে, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করার কথা ঘোষণা করেছিলেন।  তার পর থেকেই ছত্তিসগড় সহ দেশের বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান আরও জোরদার হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ