Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন ৪১৯২টি মামলা

দেশজুড়ে বর্তমান ও প্রাক্তন বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে ৪ হাজার ১৯২টি মামলা বিচারাধীন রয়েছে। যাদের মধ্যে ৫১৯টি মামলা ১০ বছর কেটে গেলেও নিষ্পত্তি হয়নি।

সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন ৪১৯২টি মামলা
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশজুড়ে বর্তমান ও প্রাক্তন বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে ৪ হাজার ১৯২টি মামলা বিচারাধীন রয়েছে। যাদের মধ্যে ৫১৯টি মামলা ১০ বছর কেটে গেলেও নিষ্পত্তি হয়নি। সোমবার একটি মামলায় সুপ্রিম কোর্টকে একথা জানান ‘আদালত বন্ধু’ তথা প্রবীণ আইনজীবী বিজয় হংসরিয়া।

Advertisement

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির দ্রুত শুনানির দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় ‘আদালত বন্ধু’ হিসাবে বিজয়কে নিয়োগ করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে পেশ করা বিজয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৭০০টিরও বেশি মামলার তদন্ত চলছে। তাঁদের মধ্যে ৩৬০টির ক্ষেত্রে তিন বছর পার হয়ে গেলেও চার্জশিট পেশ করা হয়নি। রিপোর্টে বলা হয়েছে, ২৪টি রাজ্যের ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর বিরুদ্ধে মোট মামলা ৮৯টি। এরপরেই রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (২৯)। তালিকায় রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (১৯), অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (১৯), কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনও (১৮)।  বিজয়ের সুপারিশ, দ্রুত শুনানি করে এই মামলাগুলির নিষ্পত্তি করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ