Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যবসায়ীকে আটকে রেখে টাকা ট্রান্সফার, গ্রেপ্তার ৪ যৌনকর্মী

ব্যবসায়ীকে জোর করে আটকে রেখে তাঁর মোবাইল থেকে ৩৩ হাজার টাকা ‘ট্রান্সফার’ করে নেওয়ার অভিযোগ উঠেছে যৌনকর্মীদের বিরুদ্ধে

ব্যবসায়ীকে আটকে রেখে টাকা ট্রান্সফার, গ্রেপ্তার ৪ যৌনকর্মী
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসায়ীকে জোর করে আটকে রেখে তাঁর মোবাইল থেকে ৩৩ হাজার টাকা ‘ট্রান্সফার’ করে নেওয়ার অভিযোগ উঠেছে যৌনকর্মীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে চার যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে বড়তলা থানা। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী সোনাগাছি এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁকে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর তাঁকে আটকে রেখে মোবাইল কেড়ে নেয় বলে অভিযোগ। ইউপিআই অ্যাকাউন্টের পিন দিতে বাধ্য করে। তারপর সেখান থেকে ৩৩ হাজার টাকা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নেয় বলে জানা গিয়েছে। ব্যবসায়ী বড়তলা থানায় অভিযোগ করেন। যে অ্যাকাউন্টে এই টাকা গিয়েছিল, তার সূত্র ধরে চার যৌনকর্মীকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ