Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ধুলিয়ানে কালবৈশাখী, বজ্রপাতে মৃত্যু ৪ জনের

মুর্শিদাবাদের ধুলিয়ানে কালবৈশাখীর তাণ্ডবে বজ্রপাতে ৪ জনের মৃত্যু। আহত ১০ জন। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত জানুন।

ধুলিয়ানে কালবৈশাখী, বজ্রপাতে মৃত্যু ৪ জনের
  • ২৩ জুন, ২০২৬ ১৯:৫২
Prefer us on Google

মুর্শিদাবাদের ধুলিয়ানে কালবৈশাখীর তাণ্ডব। সেই সময় গঙ্গায় নৌকা পারাপারের সময় ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারালেন ৪ জন যাত্রী। জখম হয়েছেন আরও ১০ জন। আজ, মঙ্গলবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার সীমান্তবর্তী গঙ্গা বক্ষে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পারের ফেরিঘাটেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ