Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনের বন্দরে জাহাজে হামলা, মৃত ৪ ভারতীয়

ইউক্রেনের ওডেসা বন্দর থেকে পাড়ি দেওয়া পণ্যবাহী জাহাজে হামলা। মৃত চার ভারতীয়। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউক্রেনের বন্দরে জাহাজে হামলা, মৃত ৪ ভারতীয়
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে পাড়ি দেওয়া পণ্যবাহী জাহাজে হামলা। মৃত চার ভারতীয়। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।  রবিবার ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় শস্যবাহী একটি জাহাজ হামলার মুখে পড়ে। সোমবার বিদেশ মন্ত্রক একথা জানিয়েছে। এমভি গোল্ডেন লিও নামে ওই জাহাজে ছিলেন পাঁচ ভারতীয় সহ ১৭ জন ক্রু সদস্য। এই হামলার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক বলেছে, বাণিজ্যিক জাহাজে আঘাত হেনে অসামরিক লোকজনের জীবন বিপন্ন করে তোলা বা এভাবে অবাধ জাহাজ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি অত্যন্ত নিন্দনীয়। 

Advertisement

মন্ত্রক আরও জানিয়েছে, ইউক্রেনে ভারতীয় মিশন পরিস্থিতির দিকে নজর রাখছে। আক্রান্তদের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের ভারতীয় মিশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ