Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেক-নিউটাউনে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ, ধৃত চার

ভোটের মুখে বিধাননগর কমিশনারেট জুড়ে চলছে কড়া নজরদারি। দিন চারেক আগেই বাগুইআটিতে নাকা চেকিংয়ের সময় পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ

সল্টলেক-নিউটাউনে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ, ধৃত চার
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোটের মুখে বিধাননগর কমিশনারেট জুড়ে চলছে কড়া নজরদারি। দিন চারেক আগেই বাগুইআটিতে নাকা চেকিংয়ের সময় পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার সল্টলেক, নারায়ণপুর, এয়ারপোর্ট এবং নিউটাউনে আরও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। উদ্ধার হয়েছে তিনটি কার্তুজও। এই চারটি পৃথক ঘটনায় অস্ত্র আইনে চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নাইট পেট্রোলিংয়ের সময় সল্টলেক থেকে একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানা। ধৃতের নাম মহম্মদ সোনু। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। ওইদিন রাতে নাকা চেকিংয়ের সময় এয়ারপোর্ট থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ নাজিম। তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সাজিদ আলি। তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
 শনিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে নারায়ণপুর থানার পুলিশ। ধৃতের নাম শেখ ফিরোজ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ