Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সব্যসাচীর ৫টি অ্যাকাউন্টে থাকা ৪ কোটি টাকা ‘ফ্রিজ’

তোলাবাজির অভিযোগে বিধাননগর কমিশনারেটের হাতে ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলল।

সব্যসাচীর ৫টি অ্যাকাউন্টে থাকা ৪ কোটি টাকা ‘ফ্রিজ’
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজির অভিযোগে বিধাননগর কমিশনারেটের হাতে ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলল। সবক’টি অ্যাকাউন্ট মিলিয়ে মোট প্রায় ৪ কোটি টাকা রয়েছে। মঙ্গলবার বিধাননগর আদালতে অভিযুক্ত সব্যসাচী দত্তকে পেশ করা হয়। সেখানেই এই তথ্য জানিয়েছেন সরকারি আইনজীবী। পাঁচটি অ্যাকাউন্টই সম্পূর্ণভাবে ‘ফ্রিজ’ করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী, তোলাবাজির টাকা সেই পাঁচটি অ্যাকাউন্টের কোথাও ঢুকেছিল কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগে গত ৮ জুন রাতে সব্যসাচীকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পরে তাঁর এক সঙ্গী বিদ্যুৎ ওরফে গুজিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সব্যসাচীর ওয়ার্ড অফিস, তাঁর মৈত্রী সংঘ ক্লাব, যোগ সেন্টার, নিউটাউনের ফ্ল্যাটসহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। বেশ কিছু নথিপত্র ও ফাইল বাজেয়াপ্ত করে তারা। ফ্ল্যাট থেকে ৭০-৮০ গ্রাম সোনার গয়নাসহ লক্ষ লক্ষ টাকার সোনা কেনার রসিদ মিলেছে। পুলিশের দাবি, মোট সোনার পরিমাণ জানতে সেই রসিদের হিসাব করা হচ্ছে। এদিকে, সওয়াল-জবাব শেষে বিচারক ধৃতকে ফের ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ