Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচক, মোথাবাড়িতে বন্দুক, ব্রাউন সুগার সহ ধৃত ৪

বিধানসভা ভোট মিটতেই সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। মালদহে এক মাসে পুলিশের জালে ধরা পড়েছে ১৫ জন অস্ত্র কারবারি।

কালিয়াচক, মোথাবাড়িতে বন্দুক, ব্রাউন সুগার সহ ধৃত ৪
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিধানসভা ভোট মিটতেই সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। মালদহে এক মাসে পুলিশের জালে ধরা পড়েছে ১৫ জন অস্ত্র কারবারি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫টির বেশি আগ্নেয়াস্ত্র। সোমবার রাতে পৃথক ঘটনায় কালিয়াচক ও মোথাবাড়ি থেকে আরও সাতটি দেশি বন্দুক, দু’রাউন্ড তাজা কার্তুজ ও সাড়ে ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার দুপুরে মালদহ পুলিশ লাইনে একটি সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অনুপম সিং বলেন, কালিয়াচক থানা এলাকা থেকে সাতটি আগ্নেয়াস্ত্র সহ দু’জন এবং মোথাবাড়ি থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র, দু’রাউন্ড তাজা কার্তুজ ও ব্রাউন সুগার সহ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। মূলত অস্ত্র ডেলিভারি করাই ধৃতদের কাজ ছিল। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার পুলিশ সোমবার রাতে একটি অভিযান চালায়। এই ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল ওরফে জাট্টা ও কার্তিক মণ্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা কালিয়াচক থানা এলাকার সাহিলাপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে সাতটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে। একই দিনে মোথাবাড়ি থানার পুলিশ নিভু মণ্ডল ও মনোজ মণ্ডল নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পুলিশ একটি বন্দুক, দু’রাউন্ড তাজা কার্তুজ ও ৪৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। তাদের বাড়ি মোথাবাড়ির জুহুরতলায়। পুলিশ সুপার আরও জানান, এই দু’টি কেসে যে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা একই কারখানায় তৈরি বলে মনে হচ্ছে। তবে অস্ত্র গুলো যে বিহারের মুঙ্গের থেকে আমদানি করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ