Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রমাণের অভাবে গণধর্ষণ মামলায় খালাস ৪

২০২২ সালে কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় এক কিশোরীকে অপহরণের করে গণধর্ষণ সংক্রান্ত মামলায় চার যুবককে বেকসুর খালাস দিল আদালত

প্রমাণের অভাবে গণধর্ষণ মামলায় খালাস ৪
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালে কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় এক কিশোরীকে অপহরণের করে গণধর্ষণ সংক্রান্ত মামলায় চার যুবককে বেকসুর খালাস দিল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহের ‘বিশেষ’ পকসো আদালত এই নির্দেশ দেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, মেডিকেল, ফরেন্সিক রিপোর্ট, ঘটনার স্থান এবং সাক্ষীদের বয়ানে নানা অসঙ্গতির জেরে ধৃতরা এই মামলা থেকে অব্যাহতি পান। মুক্তিপ্রাপ্তদের তরফে আইনজীবী রবিউল হক জানান, ‘এই মামলায় এক যুবকের বিরুদ্ধে অপহরণ এবং তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ছিল। কিন্তু সেগুলি আদালতে প্রমাণিত হয়নি। অভিযোগকারিণী যে চার যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল, আদালতের রায়ে তা প্রমাণিত হয়ে গেল।’ যদিও মামলার রায় নিয়ে সরকারি কৌঁসুলি বলেন,‘রায়ের নথি খতিয়ে না দেখে কোনো মন্তব্য করব না।’

Advertisement

অভিযোগ, ২০২২ সালে এক যুবক ১৫ বছরের কিশোরীকে বসিরহাট থেকে কলকাতায় নিয়ে আসে। মাদক মিশ্রিত খাবার দেওয়ায় কিশোরী আচ্ছন্ন ছিল। ট্রেনে শিয়ালদহ আসার পর যুবক হোটেলের খোঁজ করছিল। যুবককে দাঁড় করিয়ে সেখানে তিন যুবক হোটেলের সন্ধান দেওয়ার নামে মেয়েটিকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় রাজাবাজারের কাছে একটি নির্জন স্থানে। অভিযোগ, সেখানে তাকে গণধর্ষণ করা হয়। ওই সময় সেখানে পুলিশ টহল দিতে থাকা কিশোরী বিষয়টি পুলিশকে জানায়। এরপরই নারকেলডাঙার থানার পুলিশ অপহরণ ও গণধর্ষণের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। পুলিশ প্রথমে বসিরহাট থেকে যে যুবক কিশোরীকে কলকাতায় নিয়ে আসে, তাকে পাকড়াও করে। পরে দু’ একদিনের মধ্যে পাকড়াও করে আরও তিন অভিযুক্তকে। তদন্ত শেষ করে পুলিশ চার্জশিট দেয়। সেই মামলায় জেল হেপাজতে রেখে চলে ধৃতদের বিচার। অবশেষে সাক্ষ্য‑প্রমাণের অভাবে এদিন আদালত চারজনকে মামলা থেকে ‘মুক্তি’ দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ