Bartaman Logo
৯ জুন, ২০২৬

নির্বাচনি ট্রাস্টে ৩৮২৬ কোটির অনুদান, পদ্মের ঝুলিতেই ৮২ শতাংশ

সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে নির্বাচনি বন্ড। তবে নির্বাচনি ট্রাস্টের অনুদান রাজনৈতিক দলগুলির টাকা জোগাড়ের ঘাটতি পূরণ করছে বলাই যায়।

নির্বাচনি ট্রাস্টে ৩৮২৬ কোটির অনুদান, পদ্মের ঝুলিতেই ৮২ শতাংশ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে নির্বাচনি বন্ড। তবে নির্বাচনি ট্রাস্টের অনুদান রাজনৈতিক দলগুলির টাকা জোগাড়ের ঘাটতি পূরণ করছে বলাই যায়। স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের  (এডিআর) দাবি, ২০২৪–২৫ অর্থবর্ষে নির্বাচনি ট্রাস্টগুলি মোট ৩ হাজার ৮২৬ কোটি টাকা অনুদান পেয়েছে। সম্পূর্ণ অর্থই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিতরণ করা হয়েছে। একা বিজেপি পেয়েছে ৩ হাজার ১৫৭ কোটি ৬৫ লক্ষ টাকা, যা মোট অর্থের ৮২ শতাংশেরও বেশি। এরপর রয়েছে কংগ্রেস, ২৯৮ কোটি ৭৮ লক্ষ টাকা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১০২ কোটি। বাকি ১৯টি দল মিলিয়ে ২৬৭ কোটি ৯১ লক্ষ টাকা পেয়েছে। 

Advertisement

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, নথিভুক্ত ২০টি ট্রাস্টের মধ্যে ১০টি অনুদান পাওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট ২ হাজার ৬৬৮ কোটি ৪৬ লক্ষ টাকা বিতরণ করেছে। জানা গিয়েছে, নির্বাচনি ট্রাস্টে ২২৮টি কর্পোরেট সংস্থা মোট ৩ হাজার ৬৩৬ কোটি ৮১ লক্ষ টাকা এবং ৯৯ জন ব্যক্তি ১৮৭ কোটি ৬২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। রাজ্যভিত্তিক হিসাবে মহারাষ্ট্র থেকে সর্বাধিক অনুদান এসেছে, মোট ১ হাজার ২২৫ কোটি টাকা। এরপর তেলেঙ্গানা (৩৫৮ কোটি), হরিয়ানা (২১৩ কোটি), পশ্চিমবঙ্গ (২০৪ কোটি) এবং গুজরাত (২০০ কোটি)। আবার ১ হাজার ৬৫ কোটি টাকা অনুদানের ক্ষেত্রে দাতার ঠিকানা প্রকাশ করা হয়নি। এডিআরের প্রতিবেদনে আরও নানা অনিয়মের কথাও তুলে ধরা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ