Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজ প্রণালীতে আটকে ৩৮ ভারতীয় জাহাজ, চিন্তা বাড়ছে দিল্লির

জ্বালানী পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়াতে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠেছে। এর ফলে আটকে পরেছে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজ। এই পরিস্থিতিতে সঙ্কটে পরেছে ভারতও।

হরমুজ প্রণালীতে আটকে ৩৮ ভারতীয় জাহাজ, চিন্তা বাড়ছে দিল্লির
  • ৫ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ৫মার্চ:  জ্বালানী পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়াতে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠেছে। এর ফলে আটকে পরেছে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজ। এই পরিস্থিতিতে সঙ্কটে পরেছে ভারতও। এই মুহূর্তে পারস্য উপসাগরে আটকে পরেছে ৩৮টি ভারতীয় জাহাজ। যেখানে নাবিক সংখ্যা প্রায় ১,১০০ জন। 

Advertisement

ইতিমধ্যেই ইরান ঘোষণা করেছে চীন এবং রাশিয়া ছাড়া অন্য কোন দেশের জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকলে তা ধ্বংস করা হবে। সরকারি সূত্রে খবর, ৩৮ টির মধ্যে বর্তমানে ২৪টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিম দিকে রয়েছে, আর ১৪টি জাহাজ পূর্ব দিকে রয়েছে। উত্তেজনা থাকলেও এখনও পর্যন্ত কোনও ভারতীয় জাহাজ সরাসরি হামলার শিকার হয়নি। তবে প্রাণ হারিয়েছেন বিদেশি জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের ৩ জন।

এই মুহূর্তে ভারতের জাহাজগুলো ছাড়াও আরও ১৫০ টা বিভিন্ন দেশের জাহাজ আটকে রয়েছে এই প্রণালী অবরুদ্ধ থাকায়। ফলে জাহাজগুলো এবং সেই জাহাজে আটকে থাকা কর্মীদের সুরক্ষা নিয়ে চিন্তা বাড়ছে ভারত সহ বিভিন্ন দেশের।

সম্পর্কিত সংবাদ