Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে ভুয়ো পোস্ট, আমিরশাহির হাতে গ্রেপ্তার ১৯ জন ভারতীয় সহ ৩৫

ধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে ভুয়ো পোস্ট, আমিরশাহির হাতে গ্রেপ্তার ১৯ জন ভারতীয় সহ ৩৫
  • ১৬ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

দুবাই, ১৬ মার্চ: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। অভিযুক্তদের মধ্যে ১৯ জন ভারতীয় নাগরিক।  ইউএই কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত এর তদন্ত শেষ করে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা হবে। ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার পর থেকেই তার প্রভাব পড়েছে আমিরশাহিতেও। যখন তখন আছড়ে পড়ছে মিসাইল। আর এই সবকিছুর মধ্যেই আগুনে ঘি ঢালছে নানান বিভ্রান্তিকর সমাজ মাধ্যমের পোস্ট। 

Advertisement

ইউএই এর অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস এক বিবৃতিতে জানান, 'চলমান উত্তেজনার মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ভুয়ো তথ্য ছড়ানো রোধ করতে কড়া নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে দেখা গিয়েছে, অভিযুক্তরা সামাজিক মাধ্যমে বিকৃত ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে'। 

 স্থানীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা তিনটি আলাদা দলে বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের কাজ করছিল। আমিরশাহির আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের প্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ, হামলার ভুয়ো ভিডিয়ো পোস্টের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অভিযুক্তদের প্রথম দলে মোট ১০ জন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ভারতীয়, একজন পাকিস্তানি, একজন নেপালি, দুজন ফিলিপিনো এবং একজন মিশরীয় নাগরিক রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে যে ১০ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর পাবলিক প্রসিকিউশন শুরু হয়েছে। 

আমিরশাহিতে এই ধরনের কাজ আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হয়। যার জন্য কমপক্ষে ১ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ১ লক্ষ দিরহাম জরিমানা হতে পারে।

সম্পর্কিত সংবাদ