চেন্নাই: মাসদুয়েক আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ‘সুপারস্টার’ বিজয়। এরই মধ্যে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের হদিশ মিলল। সেই অপচেষ্টার নীল নকশা ফাঁস করে দেওয়া হয়েছে বলেই দাবি রাজ্য গোয়েন্দা দপ্তরের।
চেন্নাই: মাসদুয়েক আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ‘সুপারস্টার’ বিজয়। এরই মধ্যে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের হদিশ মিলল। সেই অপচেষ্টার নীল নকশা ফাঁস করে দেওয়া হয়েছে বলেই দাবি রাজ্য গোয়েন্দা দপ্তরের।
সূত্রের খবর, সরকার ভাঙার জন্য বিজয়ের দল টিভিকের ১৫ জন বিধায়ককে ৩৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। টিভিকের এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে। সেই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ষড়যন্ত্রের নেপথ্যে আঙুল উঠেছে সদ্য ক্ষমতাচ্যুত এম কে স্ট্যালিনের দল ডিএমকের দিকেই।
সম্প্রতি দলীয় কর্মীদের উদ্দেশে ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন বলেছিলেন, ‘বর্তমান বিজয় সরকারের দ্রুত পতন হবে। কর্মীদের প্রস্তুত থাকতে হবে।’ তারপরই টিভিকে নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্ষমতাসীন টিভিকে দলের বিধায়ক এন ইলাইয়ারাজাই প্রথম বিধায়ক কেনাবেচার প্রস্তাব নিয়ে অভিযোগ দায়ের করেন চেন্নাই পুলিশের কাছে। তাঁর দাবি, আইপিডিএস নামে একটি কনসালটেন্সি ফার্মের এক ব্যক্তি তাঁকে ফোনে ৩৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন। তার বদলে বিধানসভার স্পিকার জে সি ডি প্রভাকরের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে বলা হয়। একইসঙ্গে ছিল হুমকি, এ কথা যেন কেউ জানতে না পারে! তদন্তে নেমে পুলিশ ওই কনসালটেন্সি ফার্মের এক কর্মী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন আবার ডিএমকে নেতা সেন্থিল বালাজি ও তাঁর ভাই অশোকের ঘনিষ্ঠ বলেও অভিযোগ। তা নিয়ে রাজ্যের মন্ত্রী সি টি নির্মল কুমার তীব্র আক্রমণ করেছেন ডিএমকে-কে। তাঁর অভিযোগ, সেন্থিল বালাজির সঙ্গে সরাসরি জড়িতরা এই ষড়যন্ত্রে শামিল। মুখ্যমন্ত্রী বিজয়ের সরকারকে ক্ষমতাচ্যুত করতে স্ট্যালিনের ডিএমকে গোপনে হাত মিলিয়েছে এআইএডিএমকে সুপ্রিমো পালানিস্বামীর সঙ্গে।