Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল: দ্রুত শুনানির আর্জি

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির জন্য আর্জি করা হল হাইকোর্টে। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এই আর্জি জানান বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ।

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল: দ্রুত শুনানির আর্জি
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির জন্য আর্জি করা হল হাইকোর্টে। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এই আর্জি জানান বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে। তার ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। আবেদনের প্রেক্ষিতে আপাতত সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।  
বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, ‘মামলার বাকি সব পক্ষকেই নোটিস দিতে হবে। শুনানির দিন স্থির করার জন্য আদালতে আবেদন করতে হবে তাদেরও। এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে।’ আদালতের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা মামলাকারীদের। 
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৩২ হাজার নিয়োগ বেআইনি ঘোষিত হয়। তারপর প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। বিচারপতি সৌমেন সেন সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন গত ৭ এপ্রিল। কিন্তু দিনকয়েক আগেই বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ান। তারপর মামালাটি আসে বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। 

Advertisement


 

Advertisement
সম্পর্কিত সংবাদ