Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ মেইন ও নর্থ শাখায় রবিবার ৩২টি লোকাল বাতিল

শিয়ালদহ মেইন ও নর্থ শাখায় রবিবার ৩২টি ট্রেন বাতিল হবে। দমদম জংশনে ব্রিজ সংস্কার কাজের জন্য পরিষেবা বিঘ্নিত। বিস্তারিত পড়ুন।

শিয়ালদহ মেইন ও নর্থ শাখায় রবিবার ৩২টি লোকাল বাতিল
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাপ্তাহিক ছুটির দিন আগামী রবিবার শিয়ালদহ মেইন ও নর্থ শাখার যাত্রীরা কিছুটা হলেও সমস্যায় পড়তে চলেছেন। কারণ, আজ শনিবার মধ্যরাতের পর থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত এই লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। দমদম জংশন-ডানকুনি সেকশনের অধীনে একটি রেল ব্রিজের সংস্কার কাজ চলবে। ১০ ঘণ্টার এই কাজের জেরে শিয়ালদহ ডিভিশনে ৩২টি ট্রেন রবিবার বাতিল থাকবে। বাতিল ট্রেনগুলির নম্বর হল, শিয়ালদহ-ডানকুনি – ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৭, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৮। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত -  ৩১৩১৩, ৩১৩১৯, ৩১৩১৬, ৩১৩২০। শিয়ালদহ-নৈহাটি – ৩১৪১৫, ৩১৪১৪, ৩১৪১৮। বিধাননগর রোড-নৈহাটি – ৩১৪৭১, শিয়ালদহ-হাবড়া – ৩৩৬৫৪, নৈহাটি-ব্যান্ডেল – ৩৭৫২৭, ৩৭৫৩১, ৩৭৫৩৩, ৩৭৫২৮, ৩৭৫৩২, ৩৭৫৩৪। এছাড়া একগুচ্ছ ট্রেন ওই দিন ঘুরপথে গন্তব্যে পৌঁছবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ