Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

৩১ লক্ষ ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, দাবিহীন ৯৩০০ কোটি

দেশে ৩১ লক্ষ ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, যার মধ্যে ৯৩০০ কোটি টাকা দাবি হয়নি। এই পরিস্থিতি কেন গুরুত্বপূর্ণ? বিস্তারিত পড়ুন।

৩১ লক্ষ ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, দাবিহীন ৯৩০০ কোটি
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, ২০২৬’-এ একাধিক নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। এই আবহে সামনে এসেছে ইপিএফ সংক্রান্ত এক উদ্বেগের ছবিও। জানা যাচ্ছে,  দেশে অন্তত ৩০.৯১ লক্ষ ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে যা সম্পূর্ণ নিস্ক্রিয়। এই অ্যাকাউন্টগুলিতে মিলিতভাবে প্রায় ৯,৩৩০ কোটি পড়ে রয়েছে। ইপিএফও জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই বিপুল পরিমাণ টাকা কেউ দাবি করেননি। 

Advertisement

এই পড়ে থাকা টাকা অন্য খাতে ব্যবহার করলে কী হতো? সামনে এসেছে সেই হিসাবও। দেখা যাচ্ছে, এই টাকার অঙ্ক কেন্দ্রের উড়ান প্রকল্পে (আঞ্চলিক বিমান সংযোগ) ২০১৬ সাল থেকে খরচ হওয়া টাকার থেকে সামান্যই কম। শুধু তাই নয়, ২০২৬-২৭ অর্থবর্ষে আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রের বরাদ্দের প্রায় সমতুল এই টাকা। সবথেকে মজার বিষয় এই টাকা ব্যবহার করে অন্তত ৩টি আইআইটিও বানিয়ে ফেলা সম্ভব। সরকারি হিসাব অনুযায়ী, ২০১৪ সালে একটি আইআইটি গড়ার খরচ ছিল ১,৭৫০ কোটি। মূল্যবৃদ্ধি মাথায় রেখেও এই পড়ে থাকা ইপিএফের টাকা দিয়ে তিনটি আইআইটি তৈরি করা সম্ভব। এ ব্যাপারে ইপিএফের দাবি, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চিহ্নিত করতে আলাদা বিভাগ তৈরি রয়েছে গতবছর। তাতে লাভও হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, ২০২৫ সালে যেখানে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ছিল ৩১.৮৩ লক্ষ, এবার তা কমে হয়েছে ৩০.৯১ লক্ষ। একই সঙ্গে দাবি না করা টাকার পরিমাণ ১০,১৮১ কোটি থেকে কমে ৯,৩৩০ কোটি হয়েছে। তবে সেই অংকও নেহাতই কম নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ