Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর্বতন সরকারের ৩০০০ বিএসকে বদলে যাবে কমন সার্ভিস সেন্টারেঃ দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ জানান, পুর্বতন সরকারের ৩০০০ বিএসকে কমন সার্ভিস সেন্টারে পরিণত হবে। রাজ্যের সাধারণ মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

পুর্বতন সরকারের ৩০০০ বিএসকে বদলে যাবে কমন সার্ভিস সেন্টারেঃ দিলীপ ঘোষ
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর্বতন সরকারের আমলে চালু হওয়া বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে কেন্দ্রের নিয়মে চলা কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে পরিণত করা উচিত বলেই শুক্রবার জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন ধনধান্যে অডিটোরিয়ামে সিএসসি’র ১৭তম বার্ষিক অনুষ্ঠানে দিলীপবাবু বলেন, ‘এতদিন বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের মানুষকে কিছু সাহায্য করার পাশাপাশি অনেক বেনিয়মও করা হয়েছে। অন্য দেশ থেকে মানুষ আসতেন আর তাঁদের নামও ছবি ব্যবহার করে নকল পরিচয়পত্র তৈরি করে দেওয়া হত। তিনি আরও জানান, রাজ্যে নতুনভাবে সিএসসি চালু করা দরকার। তাহলে তা দেশের সুরক্ষার ক্ষেত্র ও রাজ্যের সাধারণ মানুষের জন্য ভালো হবে। সিএসসি এবং বিএসকে, উভয় কেন্দ্রই সরকারি প্রকল্পের জন্য  অনলাইন আবেদন করার সুবিধা প্রদানের লক্ষ্যে চালু হয়েছিল। সিএসসি কেন্দ্রের দ্বারা পরিচালিত। আর বিএসকে চালু করেছিল পুর্বতন রাজ্য সরকার। বাংলায় ২৩ হাজার সিএসসি রয়েছে। আর বিএসকের সংখ্যা তিন হাজার। এই বিএসকেগুলিকেই সিএসসি’তে পরিণত করার ভাবনা-চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, অতিরিক্ত মুখ্যসচিব অনুপকুমার আগরওয়াল সহ একাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ