Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ধনেখালিতে ধৃত ৩ তৃণমূল কর্মী

গুড়াপের পর এবার তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হল ধনেখালিতে। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম অভিমন্যু রায়, সুশান্ত রায়। এরা দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এছাড়া বুথের যুব সভাপতি সাহেব সরকার গ্রেপ্তার হয়। তিনজনের বাড়ি বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের আকিলপুর।

ধনেখালিতে ধৃত ৩ তৃণমূল কর্মী
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: গুড়াপের পর এবার তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হল ধনেখালিতে। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম অভিমন্যু রায়, সুশান্ত রায়। এরা দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এছাড়া বুথের যুব সভাপতি সাহেব সরকার গ্রেপ্তার হয়। তিনজনের বাড়ি বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের আকিলপুর।

Advertisement

২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত ছিল এই তিন তৃণমূল নেতা। বিজেপি নেতা-কর্মীদের মারধর, খুনের হুমকি, বাড়ি, দোকান ভাঙচুরের মত ঘটনায় অভিযোগ হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে ধনেখালি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, ২০২১ সালে যে সমস্ত তৃণমূল কর্মীরা অত্যাচার চালিয়েছে তারা গ্রেপ্তার হয়নি। গেরুয়া আবির মেখে বিজেপি সাজার চেষ্টা করছে। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। অন্যদিকে, সোমবার গুড়াপে গ্রেপ্তার হওয়া তিন তৃণমূল কংগ্রেস কর্মীকে জামিনে মুক্তি দেয় আদালত।   ধৃত অভিযুক্তরা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ