Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

নৌবাহিনীতে ৩ অত্যাধুনিক যুদ্ধজাহাজ, আজ উদ্বোধনে মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রবিবার নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক ‘দুনাগিরি’ ও আরও দুই যুদ্ধজাহাজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ওই অনুষ্ঠান সম্পন্ন হবে।

নৌবাহিনীতে ৩ অত্যাধুনিক যুদ্ধজাহাজ, আজ উদ্বোধনে মোদি
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রবিবার নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক ‘দুনাগিরি’ ও আরও দুই যুদ্ধজাহাজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ওই অনুষ্ঠান সম্পন্ন হবে। নীলগিরি স্তরের পঞ্চম জাহাজ হিসাবে দুনাগিরির পাশাপাশি অ্যান্টি সাবমেরিন যুদ্ধশৈলির ‘অগ্র’ এবং সার্ভে ভেসেল ‘সংশোধক’ যুদ্ধজাহাজ যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতির মোকাবিলার জন্যই অ্যান্টি সাবমেরিন থেকে শুরু করে ব্রহ্মস সহ আধুনিক মিসাইল প্রয়োগে সক্ষম যুদ্ধজাহাজের উদ্বোধন করা হচ্ছে। বাহিনীতে একইসঙ্গে এই তিন জাহাজের যোগদান নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়াবে। জানা গিয়েছে, ‘অগ্র’ মূলত আরনালা স্তরের অ্যান্টি সাবমেরিন জাহাজ এবং ‘সংশোধক’ উপকূলীয় এবং গভীর সমুদ্রে সমীক্ষার কাজ করার জন্য গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের পরই দিল্লি ফিরে যাওয়ার কথা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ