Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আম কুড়তে গিয়ে বোমা ফেটে জখম ৩ নাবালক

বাগানে আম কুড়তে গিয়ে বোমা ফেটে জখম ৩ নাবালক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের বাহান্ন বিঘাতে।

আম কুড়তে গিয়ে বোমা ফেটে জখম ৩ নাবালক
  • ১৬ জুন, ২০২৬ ১২:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাগানে আম কুড়তে গিয়ে বোমা ফেটে জখম ৩ নাবালক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের বাহান্ন বিঘাতে। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দ্বীপ রায় নামে একজনের গুরুতর চোট লাগে। 

Advertisement

স্থানীয় বাসিন্দা তারিক বিশ্বাস বলেন, 'ওই আম বাগানের ওপর দিয়েই গ্রামবাসীরা যাতায়াত করেন। এদিন সকালে এই আম বাগানেই তিন নাবালক আম কুড়োতে যায়। এরপর আমি একটা বিকট শব্দ শুনতে পাই। দেখি তিন নাবালক চিৎকার করতে করতে ছুটে পালাচ্ছে। তাদের মধ্যে একজনের হাতের একটা অংশ বেশ ক্ষতিগ্রস্ত'। 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইংলিশবাজার থানার পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, বাগানেই প্রতিদিনই অসামাজিক কার্যকলাপ চলে। জুয়া ও নেশার আড্ডা বসে। তারাই এই বোমা মজুত করে রেখেছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

Advertisement
সম্পর্কিত সংবাদ