Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬

৩ লস্কর সহযোগী ধৃত

জম্মু ও কাশ্মীরের পির পঞ্জাল এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বড়োসড়ো সাফল্য পেল পুলিশ। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজৌরির জেলা পুলিশ।

৩ লস্কর সহযোগী ধৃত
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পির পঞ্জাল এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বড়োসড়ো সাফল্য পেল পুলিশ। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজৌরির জেলা পুলিশ। ধৃতরা হল জাকির হোসেন, মহম্মদ আজম এবং মহম্মদ মুস্তাক। তাদের বাড়ি রাজৌরির কোটতারওয়াল ও উধানে। ধৃত জঙ্গিরা লস্করের ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসাবে যুক্ত। পুলিশ জানতে পেরেছে, সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিদের নিরাপদে থাকার ব্যবস্থা, রসদ জোগান এবং বিস্ফোরক পৌঁছে দেওয়ার মতো কাজের সঙ্গে যুক্ত ছিল তারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ