Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পাথরপ্রতিমায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের

পাথরপ্রতিমায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের
  • ২৮ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। পাশাপাশি গুরুতর আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে, পাথরপ্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায়। জানা গিয়েছে, শনিবার ভোর থেকে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁরাই দেখতে পান একটি মোটরসাইকেল রাস্তার উপরে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তার পাশের একটি নর্দমায় চার জন পড়ে ছিলেন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন জনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ