৯ জুলাই, আমেদাবাদ: বুধবার সকালে গুজরাতের ভাদোদরায় ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল মহিসাগর নদীর উপর নির্মিত সেতুর একটি অংশ। যার জেরে জলে পড়ে গিয়েছে একাধিক যানবাহন। ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পুলিস সূত্রে খবর, মহিসাগর নদীর উপর নির্মিত এই সেতুটির নাম গম্ভীরা সেতু। এটি গত ৪৩ বছর ধরে ভাদোদরা-আনন্দ শহরের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করছে। কিন্তু বুধবার সকালে ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর অর্ধ-ভাঙা অংশে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি ট্যাঙ্কারও!
এক পুলিস আধিকারিক জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ৩০ নাগাদ সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে দুটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান-সহ মোট ৪টি গাড়ি নদীতে গিয়ে পড়ে। তবে এরইমধ্যে পুলিস প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরাও।