Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকায় অগ্নিকাণ্ডে মৃত গুজরাতের ৩

ওহিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুজরাতের ৩ ভারতীয়ের মৃত্যু হয়েছে। পরিবারটি মোটেলে আটকে পড়ে। বিস্তারিত জানুন।

আমেরিকায় অগ্নিকাণ্ডে মৃত গুজরাতের ৩
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: আমেরিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন ভারতীয়ের। বুধবার রাতে ওহিও প্রদেশের একটি মোটেলে দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন হিতেশভাই সুতার, তাঁর স্ত্রী হিনাবেন এবং ২০ বছরের কন্যা ইশানি। তাঁরা গুজরাতের খেদা জেলার নাডিয়াদের বাসিন্দা। বছর দু’য়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তাঁরা। হিতেশবেন উস্টার শহরের একটি একটি মোটেলে কর্মরত ছিলেন। সেখানে তিনি পরিবার নিয়ে থাকতেন। বুধবার স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ সেখানে আগুন লাগে। দ্রুত আগুন গোটা এলাকা গ্রাস করে নেয়। সেই সময় হিতেশভাই ও পরিবার একটি ঘরে আটকে পড়েন। তাঁরা জরুরি পরিষেবায় ফোন করে সাহায্য চান। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে এলেও তাঁদের জীবিত উদ্ধার করা যায়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ