বৃহস্পতিবার রাতে প্রবল ঝড় ও বৃষ্টিতে কলকাতা ও শহরতলিতে মৃত্যু হল কমপক্ষে দু'জনের। জেলায় মৃত আরও এক। পর্নশ্রী থানা এলাকায় গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। আবার বারাসত পুরসভার ইন্দিরা কলোনিতেও গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে বছর ৩৪-এর গোবিন্দ বৈরাগীর। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে মৃত্যু হয় অপর এক ব্যক্তির।



