Bartaman Logo
১১ জুন, ২০২৬

বড়সড় গাফিলতির অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ ডিজিসিএ-র

ফের খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়া। এবার এআই-এর তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।

বড়সড় গাফিলতির অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ ডিজিসিএ-র
  • ২১ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: ফের খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়া। এবার এআই-এর তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। এয়ারলাইন্সটির তিন উচ্চপদস্থ আধিকারিককে অপসারণের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

Advertisement

জানা গিয়েছে, ওই তিন আধিকারিক বিমান কর্মী ও ক্রু মেম্বারদের সূচি নির্ধারণের দায়িত্বে ছিলেন। অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁরা নিজেদের কাজে টানা গাফিলতি করে গিয়েছেন। দাবি করা হয়েছে, কর্মীদের রোস্টার করার ক্ষেত্রে একাধিক বেনিয়ম করা হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে পাইলটদের ১০ ঘণ্টারও বেশি ডিউটি দেওয়া হয়েছিল, আবার কোথাও কোনও কর্মীদের বিশ্রাম না দিয়ে টানা কাজ করানোর অভিযোগও উঠেছে।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার তরফেই সম্প্রতি এই গাফিলতির কথা সামনে আনা হয়েছিল। কিন্তু তাতে বরফ গলেনি। ডিজিসিএ-র বক্তব্য এয়ারলাইন্সটি কর্মীদের গাফিলতির কথা জানলেও, তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। এ বিষয়েও এয়ার ইন্ডিয়াকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নিয়ম লঙ্ঘনের মতো ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, আগামী ১০ দিমের মধ্যে বিমান সংস্থাকে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

Advertisement
সম্পর্কিত সংবাদ