Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিধায়ক পদ থেকে ইস্তফা, বিজয়ের দলে যোগ দিল ৩ এআইএডিএমকে নেতা

ফ্লোর টেস্টের সময়ই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। দলীয় কোন্দল, আচমকা বিজয়কে সমর্থন সেই ইঙ্গিতই দিয়েছিল। এবার বড়োসড়ো ধাক্কা খেল এআইএডিএমকে।

বিধায়ক পদ থেকে ইস্তফা, বিজয়ের দলে যোগ দিল ৩ এআইএডিএমকে নেতা
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ফ্লোর টেস্টের সময়ই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। দলীয় কোন্দল, আচমকা বিজয়কে সমর্থন সেই ইঙ্গিতই দিয়েছিল। এবার বড়োসড়ো ধাক্কা খেল এআইএডিএমকে। সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজয়ের দল টিভিকে-তে যোগ দিলেন তিন এআইএডিএমকে নেতা। এদিন তামিলনাড়ু বিধানসভার স্পিকার জে সি ডি প্রভাকরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিধায়ক মারাগাথম কুমারাভেল, জয়কুমার ও সত্যবামা। ইতিমধ্যে সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ওই তিন আসনে উপ নির্বাচন করতে হবে।

Advertisement

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরও সরকার গড়েছে টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েছেন সুপারস্টার বিজয়। ফ্লোর টেস্টের দিন বিজয়কে সমর্থন করে এআইএডিএমকে-র ২৫ জন ‘বিদ্রোহী’ বিধায়ক। এনিয়েই জোর চর্চা শুরু হয়। তড়িঘড়ি ওই ২৫ জনকে দলীয় পদ থেকে সরিয়েও দেওয়া হয়। দলের একাংশের কথায়, আড়াআড়ি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এআইএডিএমকে। মূলত সি ভি সন্মুগম ও এস পি ভেলুমনির নেতৃত্বেই ২৫ বিধায়কের এই পদক্ষেপ। পালানিস্বামীর উপর তাঁদের আর ভরসা নেই। এদের মধ্যেই তিন বিধায়ক এদিন ইস্তফা দিয়ে পাকাপাকিভাবে টিভিকে-তে যোগ দিলেন। ইস্তফা দেওয়ার পর তাঁরা টিভিকে-র মন্ত্রী আধব অর্জুনের সঙ্গে দেখা করেন। সেখানেই সম্পন্ন হয়েছে যোগদান পর্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ