১৩২৮ – ফিলিপ ৫ ফ্রান্সের রাজা হন।
১৩২৮ – ফিলিপ ৫ ফ্রান্সের রাজা হন।
১৬৩০ – ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের জন্ম।
১৭২৭ - দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন।
১৮০৭ - মোস্তফা চতুর্থ তুরস্কের সুলতান সেলিম তৃতীয়কে ক্ষমতাচ্যুত করেন।
১৮৬০ - কাশিমবাজারের মহারাজা স্যার মণীন্দ্র চন্দ্র নন্দীর জন্ম।
১৮৭৪ – সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়।
১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত হন।
১৯০৫ - শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হীরাবাঈ বরোদাকরের জন্ম।
১৯৩৫ - হেগ জাদুঘরের উদ্বোধন।
১৯৪৮ - আরব-ইজরায়েল যুদ্ধ বিরতির জন্য রাষ্ট্রসংঘ পরিচালিত প্রথম শান্তিরক্ষা মিশন।
১৯৫৩ - তেনজিং নোরগে এবং অ্যাডমন্ড হিলারি যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু’জনের মধ্যে তেনজিং নোরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন।
১৯৫৪ – পাকিস্তান সরকার কর্তৃক এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল করা হয়।
১৯৫৯ - শার্ল দ্য গোল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।
১৯৬৩ - ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬৮- ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।
১৯৭২ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিকসেন সোভিয়েত ইউনিয়নে এক সপ্তাহের সফর করেন।
১৯৯১ - ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।
১৯৯৩ - চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিংয়ে শেষ হয়।
১৯৯৬ - কায়রোতে পরিবেশ সংক্রান্ত বৈঠক হয়।
১৯৯৬ - বেঞ্জামিন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
২০১৪ - ভারতীয় বাঙালি স্নায়ুশল্যবিদ এবং রবীন্দ্র পুরস্কারে সম্মানিত লেখক ডাঃ নৃপেন ভৌমিকের মৃত্যু।
২০২১ - টারজান-খ্যাত হলিউড তারকা জো লারার মৃত্যু।