কাঠমান্ডু, ২৬ আগস্ট: ভয়াবহ হড়পা বানে তছনছ নেপাল। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। এছাড়া প্রায় ৪০০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি পর্যন্ত।
কাঠমান্ডু, ২৬ আগস্ট: ভয়াবহ হড়পা বানে তছনছ নেপাল। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। এছাড়া প্রায় ৪০০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি পর্যন্ত।
সারা বছর ভারত থেকে বহু মানুষ নেপালে বেড়াতে যান। সরকারি তথ্য অনুযায়ী, ১০৫ জন ভারতীয় পর্যটকের কোনো খোঁজ নেই। এছাড়া আছেন ৩৭ অনাবাসি ভারতীয়। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।
নেপালের পর্যটন পর্ষদের তরফে জানানো হয়েছে, এদিনের বিপর্যয়ে নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ভারতীয় ছাড়াও আছেন ব্রিটেনের ১২, মালয়েশিয়ার ১৭, দক্ষিণ আফ্রিকার চার, আমেরিকার তিন এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের একজন করে নাগরিক। এছাড়া নিখোঁজদের মধ্যে ১১১ জন কোন দেশের, তা জানা যায়নি।
গত কয়েকদিন ধরে তীব্র বৃষ্টি চলছে তিব্বতে। আর তার জেরেই এ হড়পা বান। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ বিপুল জলরাশি গ্রাস করেছে দেশের উত্তরের বিস্তীর্ণ এলাকা। সব থেকে ক্ষতিগ্রস্ত রসুয়া জেলার ভোতেকোশি নদীর তীরবর্তী এলাকাগুলি। তালিকায় টিমুরে, স্যাফ্রুবেশি, মাইলং, সাল্লেতার, শান্তি বাজার, খালতি বস্তি, শোলে। ক্ষতিগ্রস্ত হয়েছে রসুয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্প। রাজধানী কাঠমান্ডু থেকে যার দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার।
কাজের সূত্রে নেপালে যাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পর্যটকদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। রেসিডেন্ট কমিশনার অফিসকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।