Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে ২৮টি ট্রলার, কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত প্রশাসনের

ব্যান পিরিয়ডে (নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার সময়কাল) গভীর সমুদ্রে মাছ ধরতে বেরল ১৮টি ট্রলার। বিষয়টি সামনে আসার পর মৎস্যজীবী মহলে শোরগোল পড়ে গিয়েছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে ২৮টি ট্রলার, কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত প্রশাসনের
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ব্যান পিরিয়ডে (নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার সময়কাল) গভীর সমুদ্রে মাছ ধরতে বেরল ১৮টি ট্রলার। বিষয়টি সামনে আসার পর মৎস্যজীবী মহলে শোরগোল পড়ে গিয়েছে। উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার মাঝ আকাশে টহল দেওয়ার সময় ওই ১৮টি ট্রলার দেখতে পায়। সেগুলি সাগরদ্বীপের কাছাকাছি এলাকায় মাছ ধরছিল। উপকূলরক্ষী বাহিনী বিষয়টি মৎস্যদপ্তরকে জানায়। তারপর দপ্তরের অধিকর্তা মৎস্যজীবী সংগঠনগুলিকে লিখিতভাবে বিষয়টি জানায়। ট্রলারগুলিকে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কোন ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তাদের চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে ট্রলারগুলির লাইসেন্স একবছরের জন্য বাজেয়াপ্ত করা হতে পারে বলে ইঙ্গিত। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘এপ্রিল মাসের ১৫ থেকে জুনের ১৪ তারিখ পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ