Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

দেশ জুড়ে রান্নার গ্যাসের হাহাকরের মধ্যেই মুম্বইতে চুরি গেল ২৭টি এলপিজি সিলিন্ডার

পশ্চিম এশিয়াতে যুদ্ধের জেরে বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানী সংকট। তার প্রভাব পড়েছে ভারতেও। দেশ জুড়ে শুরু হয়েছে রান্নার গ্যাসের আকাল। এই পরিস্থিতিতে, মুম্বইয়ে একটি গ্যাস সরবরাহের গাড়ি থেকে সিলিন্ডার চুরির ঘটনা ঘটল।

দেশ জুড়ে রান্নার গ্যাসের হাহাকরের মধ্যেই মুম্বইতে চুরি গেল ২৭টি এলপিজি সিলিন্ডার
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

মুম্বই, ২৯ মার্চ: পশ্চিম এশিয়াতে যুদ্ধের জেরে বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানী সংকট। তার প্রভাব পড়েছে ভারতেও। দেশ জুড়ে শুরু হয়েছে রান্নার গ্যাসের আকাল। এই পরিস্থিতিতে, মুম্বইয়ে একটি গ্যাস সরবরাহের গাড়ি থেকে সিলিন্ডার চুরির ঘটনা ঘটল। যার মধ্যে পাঁচটি ভর্তি সহ মোট সাতাশটি এলপিজি সিলিন্ডার ছিল।

Advertisement

সারা দেশে যখন গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ চলছে তার মধ্যেই কান্দিভালির চারকোপে এই চুরির ঘটনা ঘটল। ডেলিভারির দায়িত্বে থাকা নন্দকুমার রামরাজ সোনির দাবি, তিনি রাতে বাড়ির কাছে কাকা কেনি চকে এলপিজি সিলিন্ডার বোঝাই গাড়িটি রেখেছিলেন। সকালে এসে দেখেন গাড়ির দরজার কাচ ভাঙা এবং পেছনের তালা ভাঙা। গাড়ির ভিতরে থাকা সবকটি সিলিন্ডার হাওয়া। পুলিসে অভিযোগ জানান নন্দকুমার। 

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। সন্দেহজনক একাধিক গাড়িও চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন এই গাড়ি করেই চুরি করা সিলিন্ডার পাচার করা হয়েছে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ