নয়াদিল্লি: সাময়িকভাবে বন্ধ করা হল দেশের ৩২টি বিমানবন্দর। তালিকায় রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, জম্মু, জামনগর, যোধপুর, পাঠানকোট, সিমলা, শ্রীনগরের মতো বিমানবন্দরগুলি। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে জম্মু, পাঞ্জাব, রাজস্থানে ‘ব্যর্থ’ হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত-পাক উত্তেজনা ক্রমাগত বেড়ে চলায় দেশজুড়ে বিমানবন্দরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহু উড়ান বাতিল করা হয়েছে। এদিকে, দিল্লি এয়ারপোর্টে পরিষেবা চালু থাকলেও শুক্রবার প্রায় ১৩৮টি বিমান বাতিল হয়েছে।



