Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

দেহ শনাক্ত ২৬০, আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে দু’সপ্তাহের বেশি। এরমধ্যে দুর্ঘটনায় মৃতদের শেষ দেহও শনাক্ত হল। এই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ২৫৪টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে

দেহ শনাক্ত ২৬০, আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
  • ২৯ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

আমেদাবাদ: ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে দু’সপ্তাহের বেশি। এরমধ্যে দুর্ঘটনায় মৃতদের শেষ দেহও শনাক্ত হল। এই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ২৫৪টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে। বাকি ছ’জনের দেহ ডিএনএ টেস্ট ছাড়াই শনাক্ত হয়। এখনও পর্যন্ত ২৬০টি দেহ শনাক্ত হয়েছে বলে শনিবার সরকারি আধিকারিকরা জানিয়েছেন। এর ফলে আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। কারণ, এর আগে মৃতের সংখ্যা ২৭৪ বলে জানানো হয়েছিল।  

Advertisement

গত ১২ জুন আমেদাবাদের মেঘানিনগর এলাকায় মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এই দুর্ঘটনায় বিমানের ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়। এক যাত্রী রক্ষা পান। হস্টেলে আবাসিক ও স্থানীয়দের মধ্যেও বেশ কয়েকজনের মৃত্যু হয়। বেশিরভাগ দেহই পুড়ে যাওয়ায় মৃতের সংখ্যা নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৭৪ বলে জানায় মেডিক্যাল কর্তৃপক্ষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ