Bartaman Logo
৯ জুন, ২০২৬

আত্মসমর্পণ ২৬ মাওবাদীর

আত্মসমর্পণে বাধ্য হল অন্ততপক্ষে ২৬ জন মাওবাদী। তাঁদের মধ্যে আবার তিনজনের জন্য পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন। সোমবার পুলিস এবং সিআরপিএফের শীর্ষস্থানীয় অফিসারদের সামনে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় তাঁরা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ ২৬ মাওবাদীর
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: আত্মসমর্পণে বাধ্য হল অন্ততপক্ষে ২৬ জন মাওবাদী। তাঁদের মধ্যে আবার তিনজনের জন্য পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন। সোমবার পুলিস এবং সিআরপিএফের শীর্ষস্থানীয় অফিসারদের সামনে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় তাঁরা আত্মসমর্পণ করেন।  পুলিস সুপার গৌরব রাই বলেন, আত্মসমর্পণকারী ওই মাওবাদীরা জনমিলিসিয়া, রিভলিউশানি পার্টি কমিটি এবং জনতা সরকার শাখার সদস্য। মূলত দণ্ডকারণ্য আদিবাসী কিষান মজদুর সংগঠন এবং চেতনা নাট্য মণ্ডলীর হয়েই এই শাখাগুলি কার্যকলাপ চালায়। এদিন যাঁরা অস্ত্রত্যাগ করলেন, তাঁদের মধ্যে রাজেশ কাশ্যপের মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা। এছাড়া কোসা মাদভির ১ লক্ষ এবং ছোটু কুঞ্জমের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। পুলিস সুপারের দাবি, এদিন ২৬ মাওবাদীর আত্মসমর্পণ মূলত সিআরপিএফের ১৯৫, ২৩০ এবং ২৩১ নম্বর ব্যাটালিয়নের সাফল্য। তাঁদের নিরন্তর অভিযানেই দান্তেওয়াড়ার ওই এলাকায় মাওবাদীদের পালানোর পথ বন্ধ করে দিয়েছে। ফলে তাঁরা আত্মসমর্পণ করছেন। প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দারা যেভাবে বাহিনীকে সাহায্য করছেন, সে ব্যাপারেও ধন্যবাদ জানান পুলিস সুপার।  আত্মসমর্পণকারীরা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও চাপ নয়। মাওবাদীদের ফাঁকা এবং অমানবিক আদর্শ সহ্য করতে না পেরেই তাঁরা অস্ত্র ত্যাগ করে মূলস্রোতে ফিরতে চেয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ