Bartaman Logo
১০ জুন, ২০২৬

৬ সপ্তাহে দিতে হবে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ, লিখিত নির্দেশ সুপ্রিম কোর্টের

৬ সপ্তাহে দিতে হবে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ, লিখিত নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ১৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: ডিএ মামলায় অন্তর্বর্তী নির্দেশে হাইকোর্টের রায় সামান্য বদল করল সুপ্রিম কোর্ট। শনিবার বিকেলে লিখিত নির্দেশ আপলোড করেছে শীর্ষ আদালত। সেখানে আগামী ছ’সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ্যভাতার ২৫ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মেটাতে বলা হয়েছে। শুক্রবার সরকার এবং বিবাদী উভয়পক্ষের আইনজীবীরাই জানিয়েছিলেন হাইকোর্টের রায়ে বলা সময়ই বজায় থাকছে। যেখানে তিন মাসের মধ্যে বকেয়া মেটানোর কথা বলা ছিল। তবে সুপ্রিম কোর্ট লিখিত নির্দেশ তা কমিয়ে ছয় সপ্তাহ করে দিয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের 

Advertisement

এই নির্দেশে রাজ্য সরকারের এখন প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হবে। আগামী ৪ আগস্ট পরবর্তী শুনানি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ